history of Pizza. পিৎজার ইতিহাস!

Image
বিশ্বের জনপ্রিয় ফার্স্ট ফুড এর মধ্যে একটি হলো পিজ্জা। ঐতিহাসিক শিকড় লুকিয়ে আছে প্রাচীন যুগে। ১৮৮৯ সালে একটি রাজকীয় অনুমোদনের মাধ্যমে এটি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। আমেরিকায় প্রতিবছর প্রায় তিন বিলিয়ন পিজা বিক্রি হয়, কিন্তু কিভাবে এই পিজা বিশ্বকাপে লাভ করলো ? মানুষ বহু সময় আগে থেকেই বিভিন্ন ধরনের পিজা খেয়ে আসছে। প্রাচীনকালে ব্রেড টুকরোর ওপর বিভিন্ন সুস্বাদু উপাদান যোগ করে এটি পরিবেশন করা হতো। সাধারণত তখনকার দিনে যারা থালা কিনতে পারত না বা যারা চলার পথে খাবার খেত তাদের জন্য এটা জনপ্রিয় ছিল। এই প্রাচীন পিজ্জার উল্লেখ ভীর্জিলের এনিয়েড কাব্যে পাওয়া যায়। এনিয়াস নামে এক ব্যক্তি এবং তার সঙ্গীরা যাত্রার সময় একটি গাছের নিচে বসে পাতলা গমের রুটির উপরে জঙ্গলে পাওয়া মাশরুম এবং গুল্ম দিয়ে রুটিগুলো সাজিয়েছিল। এটা খেয়ে এনিয়াসের পুত্র তাশকানিয়াশ বিস্মিত হয়ে বলল: দেখো আমরা তো আমাদের প্লেটটাই খেয়ে ফেলেছি। কিন্তু বর্তমান পূজার জন্ম হয় ১৮ শতকের শেষের দিকে  নেপলসে। বোরবন রাজাদের শাসনকালে নেপলস ইউরোপের অন্যতম বৃহত্তম শহরে পরিণত হয়েছিল। বিদেশি বাণিজ্য এবং গ্রাম থেকে...

কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এর ইতিহাস? এবং সুবিধা অসুবিধা !

কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এর ইতিহাস ! এবং সুবিধা অসুবিধা !



কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligent - AI) কাকে বলে? What is Artificial intelligent

কৃত্রিম বুদ্ধিমত্তা হল এমন এক ধরনের প্রযুক্তি যেখানে কোন কম্পিউটার কিংবা মেশিন মানুষের মতন চিন্তাভাবনা করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। এই প্রযুক্তি মানুষের বুদ্ধিমত্তা অনুকরণ করে যান্ত্রিক উপায় আদেশ দেওয়া-নেওয়ার মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligent - AI) জনক কে এবং তার অবদান?

জন ম্যাকার্থি ( John McCarthy) হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। ১৯৫৬ সালে জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (artificial intelligent -AI) শব্দটি ব্যবহার করেন। ইনি পেশায় ছিলেন একজন আমেরিকান কম্পিউটার সাইন্টিস্ট।

জন ম্যাকার্থির গুরুত্বপূর্ণ সন্ধানগুলির মধ্যে একটি হল LIPS ( List Processing), এটি এক ধরনের programming language যা বিশেষ ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তৈরি করা হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা অগ্রগতির পরবর্তী ধাপ :

অ্যালন টুরিং (Alan Turing) একজন ব্রিটিশ গণিতবিদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম জনক। তিনি 1936 সালের টুরিং মেশিনের ধারণা প্রস্তুত করেন। এই মেশিনের সাহায্যে কম্পিউটারের গণনা করার ক্ষমতা পরীক্ষা করা হতো।

১৯৫৯ সালে অর্থুর স্যামুয়েল ( Arthur Samuel ) প্রথম মেশিন লার্নিং কথাটি ব্যবহার করেন। মেশিন লার্নিং এর বিভিন্ন ধরনের ডেটাকে এক জায়গায় করে,গবেষণা করা হয়। যা পরবর্তীকালে ডেটা সাইন্স নামে পরিচিত লাভ করে।

বর্তমানে এই মেশিন লার্নিং এর মাধ্যমে ডাটাগুলিকে সংগ্রহ করে এক ধরনের সফটওয়্যার তৈরি করা হয়েছে যার নাম হলো Chat GPT,Google Gemini ইত্যাদি। বর্তমানে এই সমস্ত সফটওয়্যারগুলি আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কমান্ড নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সঠিক বিশ্লেষণ করে তথ্য দিতে সাহায্য করে। Chat GPT জনক হলেন সেম অল্টমেন( Sam Altman)

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার :

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিভিন্ন সেক্টরে হয়ে থাকে যেমন স্বাস্থ্যসেবা,রোবোটিক্স প্রযুক্তি, শিক্ষা, ডেটাবিশ্লেষণ প্রভৃতি।

স্বাস্থ্য সেবায় :

সম্প্রতি গুগল ডিপ মাইন্ড এআই অ্যালগরিদম (AI algorithm) এর সাহায্যে পঞ্চাশটি চোখের সমস্যা রেটিনা স্ক্যান করে খুঁজে বের করেছে। তাছাড়া AI স্বাস্থ্য পরিষেবায় সিটি স্ক্যান,এক্সরে, এমআরআইকে(MRI) ও প্রভৃতি রিপোর্ট খুবই তাড়াতাড়ি বিশ্লেষণ করতে সক্ষম।

রোবটিক্স প্রযুক্তি :

বর্তমানে AI চালিত রোবটের দ্বারা বিভিন্ন ধরনের যন্ত্র, যানবাহন উৎপাদন এবং স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন ধরনের অপারেশন করা হচ্ছে।

শিক্ষা ক্ষেত্রে :

AI মাধ্যমে বর্তমানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করা হচ্ছে।

ডেটা বিশ্লেষণ :

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেকোনো ডেটা বিশ্লেষণে সক্ষম। এক্সেল(MS Excel) কিংবা মাইক্রোসফট ওয়ার্ড (MS word) এর ডাটা খুবই শীঘ্রই বিশ্লেষণ করে দেয়।

ওয়েবসাইট এর ক্ষেত্রে :

ওয়েবসাইটে আমরা নানারকম তথ্য অনুসন্ধান করে থাকি। বর্তমানে আমরা যখন Google এ কিছু অনুসন্ধান করি তখন তার সারাংশ আমাদের সামনে চলে আসে এটা AI দ্বারাই সম্ভব।

বিভিন্ন ধরনের অনলাইন শপিং প্লাটফর্মে :

অনলাইনে কোন কিছু সন্ধান করার সময় আমাদের ডেটা এক জায়গায় স্টোর হয়, সেই ডেটা বিশ্লেষণ করে পরবর্তীকালে আমাদেরকে বিভিন্ন ধরনের জিনিস সাজেস্ট করা হয়।

ডিজিটাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (digital personal assistant) :

Google voice chat হোক বা Apple Siri সবই বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দ্বারা পরিচালিত।

গাড়ি প্রযুক্তি:

বর্তমানে টেসলা স্বয়ংক্রিয় গাড়ি গুলিতে AI প্রযুক্তির ব্যবহার করেছে।এছাড়াও নেভিগেশন সিস্টেম এবং নিরাপত্তা প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত।


কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligent - AI) প্রযুক্তির সমস্যাগুলি কি কি?

একটি সংবাদ মাধ্যমে এলন মাস্ক(Elon Musk) বলেছিলেন " (probably none of us will have a job)"সম্ভবত আমাদের কারোর কাছেই চাকরি থাকবে না"হয়তো নেতিবাচক প্রভাব গুলি কি মাথায় রেখে তিনি এই কথা বলেছিলেন।

কর্মসংস্থানে প্রভাব :

কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান কমে যেতে পারে, কারণ রোবটিক্স প্রযুক্তির মাধ্যমে সেই সব সেক্টরে কাজ আরো সহজ হয়ে যাবে।

ভুল তথ্য জনিত সমস্যা :

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশিত হচ্ছে যা আপনার বর্তমান ছবিকে কলুষিত করতে পারে।

মানুষের সঙ্গে সংযোগের অভাব :

সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধিক প্রভাব মানুষের সঙ্গে সরাসরি সংযোগ কমিয়ে দিচ্ছে যার ফলে মানুষের মধ্যে সহানুভূতি ও সামাজিক দক্ষতা হ্রাস পাচ্ছে।

ডেটার অপব্যবহার :

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ডেটাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেলিং এর মতন কাজকর্ম করা হচ্ছে।

উপসংহার:

কৃত্রিম বুদ্ধিমত্তা হলো বর্তমান সময়ের এক শক্তিশালী প্রযুক্তি।কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীতে মানুষের কাছে আরও সহজলভ্য হবে, মানুষের জীবনযাপন আরও সহজ করে তুলবে। এর সাহায্যে মানুষ যেমন স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তেমনি এর খারাপ দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে।




Comments

Popular posts from this blog

ভারতীয় সংবিধানের ইতিহাস , History of Indian constitution.

সুখী দেশগুলির তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। ভারতকে ছাপিয়ে গেছে..............

দুটি হাত ছাড়াই গড়েছেন গিনিস ওয়াল্ড রেকর্ড! বিমান চালাতেও পারদর্শী! কে এই জেসিকা কক্স?