দিল্লির বায়ু দূষণ - বিশ্বের দশটি রাজধানী শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি I Delhi air pollution report I Delhi AQI Index
- Get link
- X
- Other Apps

২০২৪ সালে World Air Quality Index (AQI) অনুযায়ী নিউ দিল্লি দূষিত শহর গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
বায়ু দূষণ বর্তমান দিনে জীবনের অংশ হয়ে উঠেছে। দিল্লি কেন ভারতের প্রত্যেকটা শহরেই এখন বায়ু দূষণের কবলে। দিল্লির বায়ু দূষণ- মানের সামান্য উন্নতি ঘটলে সেটি ব্রেকিং নিউজ হয়ে যায়।
শুধুমাত্র দিল্লী নয় এর সঙ্গে দৌড়ে আছে আরো ১০ টি দেশ যাদের বায়ু দূষণের মান জীবনের উপযুক্ত নয়। ২০২৪ সালে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুসারে ভারতের রাজধানী দিল্লি দূষিত শহর গুলির মধ্যে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে আফ্রিকার চান্দ দেশের রাজধানী এন ' জমেনা। দুটি শহরের বার্ষিক পিএম ২.৫ এর গড় হল ৯০ মাইক্রগ্রাম/ঘন মিটার।
বিশ্বের শীর্ষ ১০ টি দূষিত রাজধানীর শহরের তালিকা নিম্নে প্রকাশ করা হলো।
বর্তমানে IQ air-এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্সে রিপোর্টে ৮৯৫৪টি শহরের তথ্য তুলে ধরা হয়েছে।
চলুন এবারে জানি pm ২.৫ কি?
পিএম ২.৫ হল ২.৫ মাইক্রোনের কম ব্যাস যুক্ত বায়ুবাহিত সুক্ষ কণা, যা শরীরের মধ্যে খুবই সহজে প্রবেশ করতে পারে। নেচার কমিউনিকেশন(nature communication) এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী এর উৎস হল পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন এবং জ্বালানি। তাছাড়া কৃষি কার্যে খড়গুলিকে পুড়িয়ে দেওয়া যা সাধারণত পাঞ্জাব এবং হরিয়ানাতে হয়ে থাকে অথবা গৃহস্থলীর রান্নাঘর থেকে যে ধোয়া নির্গত হয় প্রভৃতি।
এই ধরনের বায়ু দূষণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের টেকসই উন্নয়নের দিকে এগোতে হবে। পুনঃ নবীকরণ যোগ্য শক্তির উপরে জোর দিতে হবে। যে সমস্ত জিনিসপত্রগুলি বায়ু দূষণ কম করে সেগুলির ব্যবহার বাড়াতে হবে। এবং অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment