history of Pizza. পিৎজার ইতিহাস!

Image
বিশ্বের জনপ্রিয় ফার্স্ট ফুড এর মধ্যে একটি হলো পিজ্জা। ঐতিহাসিক শিকড় লুকিয়ে আছে প্রাচীন যুগে। ১৮৮৯ সালে একটি রাজকীয় অনুমোদনের মাধ্যমে এটি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। আমেরিকায় প্রতিবছর প্রায় তিন বিলিয়ন পিজা বিক্রি হয়, কিন্তু কিভাবে এই পিজা বিশ্বকাপে লাভ করলো ? মানুষ বহু সময় আগে থেকেই বিভিন্ন ধরনের পিজা খেয়ে আসছে। প্রাচীনকালে ব্রেড টুকরোর ওপর বিভিন্ন সুস্বাদু উপাদান যোগ করে এটি পরিবেশন করা হতো। সাধারণত তখনকার দিনে যারা থালা কিনতে পারত না বা যারা চলার পথে খাবার খেত তাদের জন্য এটা জনপ্রিয় ছিল। এই প্রাচীন পিজ্জার উল্লেখ ভীর্জিলের এনিয়েড কাব্যে পাওয়া যায়। এনিয়াস নামে এক ব্যক্তি এবং তার সঙ্গীরা যাত্রার সময় একটি গাছের নিচে বসে পাতলা গমের রুটির উপরে জঙ্গলে পাওয়া মাশরুম এবং গুল্ম দিয়ে রুটিগুলো সাজিয়েছিল। এটা খেয়ে এনিয়াসের পুত্র তাশকানিয়াশ বিস্মিত হয়ে বলল: দেখো আমরা তো আমাদের প্লেটটাই খেয়ে ফেলেছি। কিন্তু বর্তমান পূজার জন্ম হয় ১৮ শতকের শেষের দিকে  নেপলসে। বোরবন রাজাদের শাসনকালে নেপলস ইউরোপের অন্যতম বৃহত্তম শহরে পরিণত হয়েছিল। বিদেশি বাণিজ্য এবং গ্রাম থেকে...

মহাকাশ থেকে ফেরার পর হতে পারে এই ধরনের সমস্যা ! জেনে নিন 👇🏿👇🏿👇🏿

মাধ্যাকর্ষহীন পরিবেশে দীর্ঘ সময় থাকার পর শরীরের স্বাভাবিক কার্যপ্রণালী বদলে যায়। তাই মহাকাশ থেকে ফেরার পর মহাকাশচারীদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। 

আজকের আমরা এই ব্লগের মাধ্যমে সেই সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা গুলি আপনাদের সামনে তুলে ধরব। 


বেশিক্ষণ ওজনবিহীন পরিবেশে থাকার কারণে পেশি অথবা হাড়ের ঘনত্ব কমে যায়, যার ফলে গ্র্যাভিটি যুক্ত স্থানে চলাফেরা করতে সমস্যা হতে পারে।

মাধ্যাকর্ষণ শক্তির অভাবে রক্তের সঞ্চালন কমে যায়, যার ফলে কখনো কখনো মহাকাশচারীরা হৃদরোগে আক্রান্ত হন।

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর শরীরে ভারসাম্য আনতে অনেকটা সময় লাগে যার ফলে এই মাঝখানের সময়টায় মাথা ঘোরা কিংবা মাথা ব্যথার মতন সমস্যা হতে পারে। 

রক্ত সঞ্চালনের পরিবর্তনের কারণে মহাকাশচারীদের চোখের ভেতরে চাপ পড়ে, যার ফলে দীর্ঘমেয়াদী চোখের সমস্যা দেখা দিতে পারে। 

মহাকাশে বায়ুমণ্ডল না থাকার কারণে মহাকাশচারীদের শরীরে তেজস্ক্রিয় রশ্মির প্রভাব অত্যাধিক দেখা যায় যার ফলে মহাকাশচারীরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন। 

দিন এবং রাতের স্বাভাবিক চক্রে না থাকার কারণে মহাকাশচারীদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

তাছাড়া অপ্রয়োজনীয় মানসিক চাপ, বিষন্নতা, একাকীত্ব ও অন্যান্য মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। 

এই সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যাগুলীর সঙ্গে মোকাবিলা করার জন্য বিভিন্ন স্পেস🚀 এজেন্সি গুলির পুনর্বাসন ব্যবস্থা এবং নিজস্ব হাসপাতাল রয়েছে।

Comments

Popular posts from this blog

ভারতীয় সংবিধানের ইতিহাস , History of Indian constitution.

সুখী দেশগুলির তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। ভারতকে ছাপিয়ে গেছে..............

দুটি হাত ছাড়াই গড়েছেন গিনিস ওয়াল্ড রেকর্ড! বিমান চালাতেও পারদর্শী! কে এই জেসিকা কক্স?