জলে থেকেও সাঁতার কাটতে জানেনা, কারণ জানলে অবাক হবেন!
- Get link
- X
- Other Apps
জীবিত স্থলচর প্রাণীদের মধ্যে তৃতীয় বৃহত্তম প্রাণী হলো জলহস্তী। পুরুষ জলহস্তীর ওজন প্রায় ৪৫০০ কেজি এবং স্ত্রী জলহস্তীর ওজন প্রায় দেড় হাজার কেজি হয়ে থাকে। জলহস্তির বৈজ্ঞানিক নাম হল হিপোপটেমাস এমফিবিয়াস, এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হল "নদীর ঘোড়া"।
কিন্তু সত্যিই কি জলহস্তী সাঁতার কাটতে পারে চলুন জানি জলহস্তীর সাঁতার দক্ষতা সম্পর্কে।
জলহস্তী কি সাঁতার কাটতে পারে?
নদী ও হ্রদে প্রচুর সময় থাকার পরেও জলহস্তী সাঁতার কাটতে পারে না। ন্যাশনাল জিওগ্রাফিক এর তথ্য অনুযায়ী জলহস্তী জলের নিচে নিঃশ্বাস নিতে পারেনা। কিন্তু জলহস্তীর এত ভারী শরীর এবং মজবুত ঘন হাড় হওয়ার সত্ত্বেও সে কিভাবে ১৬ ঘন্টা পর্যন্ত জলে কাটায়?
জলহস্তী তার ভারী শরীর ব্যবহার করে জলে থাকে। যখন সে গভীর জলে থাকে তখন ডুবে গিয়ে তলের মাটিতে হেঁটে চলে। যখন তার নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয় মাটিতে ধাক্কা দিয়ে উপরে উঠে আসে এবং নিঃশ্বাস নিয়ে আবার ডুবে যায়।BCC Earth এর অনুসারে জলহস্তীদের চোখ ও নাক উঁচু হওয়ার কারণে অগভীর জলে সম্পূর্ণভাবে ডুবে থেকেও তারা দেখতে এবং নিঃশ্বাস নিতে পারে।
জলহস্তী কি খেয়ে থাকে?
জলহস্তী সাধারণত নদী এবং হ্রদের চারণভূমিতে ছোট ছোট ঘাস খেয়ে থাকে। জলহস্তী প্রতিদিন প্রায় ৪০ কেজি খাবার খেয়ে থাকে।
কোন জাতীয় উদ্যানের জলহস্তী সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে?
আফ্রিকা মহাদেশের কঙ্গদেশে (Congo) ভাইরাঙ্গা জাতি উদ্দানে সব থেকে বেশি জলহস্তির সংখ্যা রয়েছে। প্রায় ২৯ হাজার জলহস্তী এখনো পর্যন্ত এস্টিমেট করা গেছে।
ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জলহস্তী দেখতে পাওয়া যায়?
ভারতের এখন কোন রাজ্যে জলহস্তী নেই। একসময় ভারতে পুনে অঞ্চলের ঘোড় উপত্যকায় জলহস্তী বসবাস করত। প্রায় ১৬ হাজার বছর আগে এটি বিলুপ্ত হয়ে যায়। সাধারণত ঋতু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে জানা গেছে। তাছাড়া মানবজনিত প্রভাব যেমন শিকার এবং আবাসস্থল ধ্বংসের মতন ঘটনা।
জলহস্তী সাধারণত জলাভূমি,নদী,হ্রদের কাছাকাছি অবস্থান করে WWF এর তথ্য অনুযায়ী জলহস্তী সাহারা অঞ্চল বাদ দিয়ে আফ্রিকার প্রায় সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়।
জলহস্তীর কত ধরনের প্রজাতি রয়েছে?
জলহস্তীর দুই ধরনের প্রজাতি রয়েছে যা আফ্রিকাতে দেখতে পাওয়া যায় ।
সাধারণ জলহস্তি এবং বামন জলহস্তী। সাধারণ জলহস্তী মূলত দক্ষিণ পূর্ব আফ্রিকায় বাস করে এবং বামন জলহস্তী পশ্চিম আফ্রিকায় দেখতে পাওয়া যায়।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment