হৃদপিণ্ড ছাড়া বেঁচে ছিলেন 555 দিন,জানুন বিস্তারিত l
- Get link
- X
- Other Apps
কল্পনা করুন আপনার শরীরে হৃদপিণ্ড নেই, ভাবতে অবাক লাগছে না,হৃৎপিণ্ড ছাড়া মানুষ কেমন করে বাঁচবে। ভাবুন একটি যন্ত্র আপনার শরীরে ঝুলানো আছে এবং এটি হৃদপিণ্ডের কাজ করছে!২৫ বছর বয়সি স্ট্যান লার্কিন এক বছরেরও বেশি সময় কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে বেঁচে ছিলেন। এই যন্ত্রটির ওজন ছিল প্রায় সাড়ে পাঁচ কিলো, যা তিনি নিজের কাঁধে নিয়ে ঘুরতেন। তিনি জানেন এর অনুভূতিটা কেমন।
তিনি কার্ডিওমায়োপ্যাথি নামক একটি মারণ রোগে ভুগছিলেন। লার্কিন ৯ বছর বয়সে এই রোগে আক্রান্ত হন। এটি একটি জেনেটিক রোগ। একদিন বাস্কেটবল খেলতে গিয়ে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন। এই রোগে হৃৎপিণ্ডের পেশি প্রসারিত হয়,সময় মতন চিকিৎসা না হলে হৃদপিণ্ড শরীরের রক্ত পাম্প করা বন্ধ করে দেয়,ফলে রোগীর মৃত্যুও হতে পারে।
২০১৪ সালে ৯ মে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাঙ্কেল কার্ডিওভাসকুলার সেন্টারে লার্কিনের আসল হৃৎপিণ্ড সরিয়ে তার পরিবর্তে কৃত্তিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়, তার সঙ্গে একটি ব্যাকপ্যাক যুক্ত ছিল যেটি তার কৃতিম হৃদপিণ্ডকে চার্জ করে রাখত।
তার ভাই ডমিনকেও এই রোগে ভুগছিলেন, দুই ভাই নকল হৃৎপিণ্ড নিয়ে কাজ চালাতেন। বর্তমান দুজনের শরীরে মানুষের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে এবং এরা সুস্থ রয়েছে।
এই লেখাটি andsape ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment